পারিবারিক সহিংসতা
কলাপাড়ায় শ্বশুরবাড়ির নির্যাতনে জামাতার আত্মহত্যা! আদালতে মামলা
পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতন ও প্ররোচণায় বেল্লাল নামের এক যুবকের বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দীর্ঘ ৯ মাস পর নিহতের মা লাইজু বেগম কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুত্রবধূ ও বেয়াই-বেয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মসজিদের সাবেক ইমামের জুয়া খেলা ধরা, প্রতিবাদে প্রতিবেশী ঘরহারা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনলাইন জুয়া খেলার প্রতিবাদ করায় এক প্রতিবেশী পরিবারের ওপর দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে সাবেক এক মসজিদ ইমামের বিরুদ্ধে। হামলার পর গত দুই মাস ধরে প্রাণভয়ে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ: শাশুড়িকে পিটিয়ে মারলেন জামাই, আটক ৩
নেত্রকোনার দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাহারা খাতুন (৫৫) নামে এক শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় মূল অভিযুক্ত ঘাতক জামাতা, তার মা ও তৃতীয় স্ত্রীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।
পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা জামাতার বিরুদ্ধে শ্বশুর-শাশুড়ির মানববন্ধন
পঞ্চগড়ে প্রভাবশালী জামাতার বিরুদ্ধে জমি দখল, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি এবং এলাকাবাসী। আজ রোববার জেলা জজ কোর্টের সামনে আয়োজিত এই মানববন্ধনে অসহায় পরিবারটি জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে। অভিযুক্ত জামাতা একজন আওয়ামী লীগপন্থী আইনজীবী বলে জানা গেছে।
বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের প্রতি অতিষ্ঠ হয়ে থানায় সোপর্দ করলেন বাবা
জামালপুরের বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের অনবরত শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন এক নিরুপায় বাবা। অভিযুক্ত যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘরে-বাইরে নারীর নিরাপত্তাহীনতা: সহিংসতা বাড়লেও সমাজ নীরব কেন?
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী নির্যাতনের বেশ কয়েকটি ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া এসব ভিডিওতে নারীর ওপর চালানো নির্মম নির্যাতনের যে চিত্র উঠে এসেছে, তা যে কোনো বিবেকবান মানুষকে নাড়া দেওয়ার মতো। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব ঘটনার একটি বড় অংশই ঘটছে নারীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত পরিবারে। আবার কর্মক্ষেত্রেও নারীরা যে সবসময় নিরাপদ, তেমনটিও নয়।